কীভাবে ব্যবহার করবেন
- নম্বর থেকে শতাংশ বা CGPA ↔ শতাংশ বাছুন।
- নম্বরের জন্য প্রতিটা বিষয়ের প্রাপ্ত নম্বর আর পূর্ণমান লিখুন। দরকারে বিষয় যোগ করুন।
- ফর্মে চাইলে বেস্ট অফ ফাইভ-এ টিক দিন।
- CGPA-র জন্য বিশ্ববিদ্যালয়ের ফর্মুলা বেছে CGPA লিখুন। শতাংশ সঙ্গে সঙ্গে দেখাবে।
শতাংশ কীভাবে হয়
শতাংশ = মোট প্রাপ্ত নম্বর ÷ মোট পূর্ণমান × 100। যেমন 500-র মধ্যে 412 পেলে 412 ÷ 500 × 100 = 82.4%।
বেস্ট অফ ফাইভ
অনেক বোর্ড আর কলেজ শুধু সেরা পাঁচটা বিষয় ধরে। এই ক্যালকুলেটর সবচেয়ে বেশি শতাংশের পাঁচটা বিষয় বেছে সেই হিসাব আলাদা দেখায়। কিছু ফর্মে ইংরেজি পাঁচটার মধ্যে রাখা বাধ্যতামূলক, ভর্তির নোটিস দেখে নিন।
CGPA থেকে শতাংশের ফর্মুলা
- MAKAUT / WBUT: শতাংশ = (CGPA − 0.75) × 10। যেমন 8.2 CGPA = 74.5%।
- CBSE দশম শ্রেণি (পুরোনো মার্কশিট): শতাংশ = CGPA × 9.5।
- অন্য অনেক বিশ্ববিদ্যালয়: শতাংশ = CGPA × 10। কোনটা খাটে, মার্কশিট বা বিশ্ববিদ্যালয়ের নোটিসে লেখা থাকে।
চাকরির ফর্ম ভরছেন? বয়স ক্যালকুলেটর-এ বয়সসীমা দেখুন আর পরীক্ষার ছবি রিসাইজার-এ ছবি ঠিক করুন।
সাধারণ প্রশ্ন
MAKAUT-এ CGPA থেকে শতাংশ কীভাবে বার করব?
CGPA থেকে 0.75 বাদ দিয়ে 10 দিয়ে গুণ করুন। 7.5 CGPA হলে (7.5 − 0.75) × 10 = 67.5%।
CBSE CGPA থেকে শতাংশ কীভাবে হয়?
9.5 দিয়ে গুণ করুন। 9.2 CGPA = 87.4%।
ফর্মে শতাংশ রাউন্ড করব?
ফর্ম যেমন চায় তেমন লিখুন। অনেক ফর্ম দুই দশমিক পর্যন্ত চায়, যেমন 82.40। বাড়িয়ে রাউন্ড করবেন না, 59.6% মানে 60% নয়।
প্র্যাকটিক্যালের নম্বর থাকলে?
সেই বিষয়ের থিওরি আর প্র্যাকটিক্যাল নম্বর যোগ করুন, পূর্ণমানও যোগ করুন।